বেগুনের পোকাসহ বেগুনি তৈরি, চুয়াডাঙ্গায় ভোজন বিলাস রেস্তোরাঁকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৮:৩৬ এএম, ১১ মার্চ ২০২৬

পোকাযুক্ত বেগুন দিয়ে বেগুনি তৈরির দায়ে চুয়াডাঙ্গা শহরের ঐতিহ্যবাহী ‘ভোজন বিলাস’ রেস্তোরাঁকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার তদারকিমূলক অভিযানে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুর আড়াইটা থেকে বিকেল ৪টা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা শহরের কোর্ট মোড় ও বড় বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, খাদ্যে নিষিদ্ধ উপাদান মেশানোর অপরাধে মো. রশিদুল হকের মালিকানাধীন ‘মেসার্স জমজম হোটেল’-কে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

বেগুনের পোকাসহ বেগুনি তৈরি, চুয়াডাঙ্গায় ভোজন বিলাস রেস্তোরাঁকে জরিমানা

এছাড়া ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ইনসুলিন সংরক্ষণ করায় মো. রফিকুল আলমের ‘রনক ড্রাগ হাউজ’-কে ১০ হাজার টাকা এবং পোকাযুক্ত বেগুন দিয়ে বেগুনি তৈরির দায়ে এ এম এম আরিফের মালিকানাধীন চুয়াডাঙ্গা শহরের ঐতিহ্যবাহী ‘ভোজন বিলাস’ রেস্তোরাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মোহাম্মদ মামুনুল হাসান জানান, জরিমানা আদায়ের পাশাপাশি দ্রুত ত্রুটি সংশোধন করে সঠিকভাবে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। রমজান উপলক্ষে ফলের দোকান, গ্যাস সিলিন্ডার ও হোটেলগুলোতেও তদারকি করা হয়েছে, যাতে সাধারণ মানুষ মানহীন বা মেয়াদোত্তীর্ণ পণ্য কিনে প্রতারিত না হন।

অভিযানে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, পৌর স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং পুলিশের একটি টিম।

হুসাইন মালিক/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।