বেনাপোলে ২ কেজি স্বর্ণের বারসহ যুবক আটক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৬:৩৩ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৮

 

যশোরের বেনাপোল সীমান্তের আমড়াখালী বিজিবি চেকপোস্টে দুই কেজি স্বর্ণের বারসহ ইসমাইল শেখ (৩১) নামে ভারতীয় পাসপোর্টধারী এক যুবককে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার দুপুর ২টার দিকে বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী গ্রীন লাইন পরিবহনের (ঢাকা মেট্টো-ব ১৪-১১৬৯) যাত্রীর সঙ্গে থাকা ব্যাগ থেকে ওই স্বর্ণ উদ্ধার করা হয়।

আটক ইসমাইল শেখ ভারতের চেন্নাইয়ের পুরাতন ওয়াসার পেনপেট থানার ১৪৫/৬৬ সাজ্জামুন্নুসামী এলাকার সেলিম শেখের ছেলে। স্বর্ণের বার ভারতে পাচার হলেও এবার ভারত থেকে পাচার হয়ে আসে বাংলাদেশে। বাংলাদেশ থেকে এ স্বর্ণ ইন্দোনেশিয়ায় পাচারের কথা ছিল।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান, চেকপোস্টে নিয়মিত তল্লাশিকালে আমড়াখালী চেকপোস্টের পোস্ট কমান্ডার নায়েক সুবেদার মিজানুর রহমানের নেতৃত্বে বিজিবি সদস্যরা গ্রীন লাইন পরিবহনের যাত্রী ইসমাইলের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি করে চারটি স্বর্ণের বার পান। যার ওজন ২ কেজি ১৫৬ গ্রাম এবং এর মূল্য প্রায় ৯৩ লাখ টাকা। স্বর্ণের বারসহ আটক ভারতীয় নাগরিককে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

আটক ইসমাইল হোসেন জানান, নিয়মিত ভারতের চেন্নাইয়ের সিপি জুয়েলার্স থেকে স্বর্ণ নিয়ে ঢাকা বিমান বন্দর পর্যন্ত পৌঁছে দেয়া তার কাজ। সেখান থেকে বিমানে ইন্দোনেশিয়ায় যায় এই স্বর্ণের চালান।

জামাল হোসেন/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।