বেনাপোলে ৬ মণ গাঁজা উদ্ধার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৬:৫১ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

যশোরের বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর সীমান্ত থেকে ছয় মণ ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।

মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ছয় মণ গাঁজা উদ্ধার করা হলেও এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।

যশোর ৪৯-বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান, বিপুল পরিমাণ গাঁজা ভারত থেকে পাচার হয়ে দেশে আসছে- এমন গোপন সংবাদে রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ছয় মণ গাঁজা উদ্ধার করে।

উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ২২ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা গাঁজা বেনাপোল পোর্ট থানায় জমা দেয়া হয়েছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে বলে জানান তিনি।

মোঃ জামাল হোসেন/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।