কক্সবাজারে পাহাড়ে ৩ বাড়িতে ডাকাতি : বৃদ্ধকে অপহরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০১:০৯ পিএম, ০৩ মার্চ ২০১৮

কক্সবাজার সদরের ইসলামাবাদ পাহাড় বেষ্টিত গজালিয়া এলাকায় তিন বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতদল বাড়ির সবাইকে জিম্মি করে সর্বস্ব লুটে নিয়ে যাওয়ার সময় এক বাড়ির বৃদ্ধ মালিককে অপহরণ করে নিয়ে গেছে। শনিবার ভোর ৩টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে।

অপহৃত বৃদ্ধের নাম সৈয়দ আলম (৬৫)। তিনি ইসলামাবাদের পূর্ব গজালিয়া এলাকার মৃত আবদু শুক্কুরের ছেলে।

অপহৃত সৈয়দ আলমের বড় ভাই সৈয়দ নূর জানান, ডাকাত দল ইসলামাবাদের পূর্ব গজালিয়ার সৈয়দ আলম ও পাশের আরো দু’বাড়িতে ডাকাতি করে। ডাকাতরা ডাকাতি করে চলে যাওয়ার বৃদ্ধ সৈয়দ আলমকে অপহরণ করে নিয়ে যায়।

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযানে যাই। কিন্তু ততক্ষণে ডাকাতরা বৃদ্ধকে অপহরণ করে পালিয়ে যায়। অপহরণের শিকার ছৈয়দ আলমের সন্ধান পেতে অভিযান চলছে।

সায়ীদ আলমগীর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।