সেন্টমার্টিনে সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ০৩ মার্চ ২০১৮

কক্সবাজারের সেন্টমার্টিন সংলগ্ন বঙ্গোপসাগর উপকূল থেকে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। সাগর উপকূলের গলাচিরা নামক এলাকায় অভিযান চালিয়ে শনিবার সকালে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

কোস্টগার্ড জানায়, মিয়ানমার হতে ইয়াবার চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন সংলগ্ন বঙ্গোপসাগর উপকূলে অবস্থান নেয় কোস্টগার্ড সদস্যরা। কিছুক্ষণ পর একটি কাঠের ট্রলার গলাচিরা এলাকা দিয়ে যাওয়ার সময় থামানোর সংকেত দিলে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন ট্রলারটিকে ধাওয়া করলে একটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে বস্তাটি উদ্ধার করে কোস্টগার্ড স্টেশনে নিয়ে গণনা করে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৬ কোটি ৫০ লাখ টাকা।

সেন্টমার্টিন কোস্টগার্ড স্টেশনের কমান্ডার লে. ফয়সাল বিন রশিদ জানান, উদ্ধারকৃত ইয়াবাগুলো পরবর্তী কার্যক্রমের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হবে।

সায়ীদ আলমগীর/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।