টেকনাফে ডাকাতের গুলিতে ডাকাত নিহত : আটক ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১১:৫৯ এএম, ০৮ মার্চ ২০১৮
ছবি-প্রতীকী

কক্সবাজারের টেকনাফে ডাকাতের গুলিতে আরেক ডাকাত নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে নয়াপাড়া শরণার্থী ক্যাম্প এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি রনজিত বড়ুয়া। এ সময় আরো দুই ডাকাতকে আটক করা হয়েছে।

নিহত ডাকাত বাইল্যা (৩০) টেকনাফের ত্রাস বহু মামলার পলাতক আসামি হাকিম ডাকাতের অন্যতম সহযোগী। এ ঘটনায় নুরুল আলম নামে আরেক ডাকাত গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে গেছে। নুরুল আলম আনসার ক্যাম্পে হামলা ও লুট মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে।

টেকনাফ থানার ওসি রনজিত বড়ুয়া জানান, সকালে দু'দল ডাকাত মুখোমুখী হয়ে গোলাগুলিতে জড়ায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে বইল্যা ডাকাত নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবদুর রাজ্জাক ও আব্দুস সালাম নামে দুই ডাকাতকে আটক করে। নিহত ডাকাতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

সায়ীদ আলমগীর/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।