বেনাপোলে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৭:২৬ পিএম, ০৯ মার্চ ২০১৮

যশোরের বেনাপোল সীমান্তের বারপোতা থেকে ২১০ বোতল ফেনসিডিলসহ জিয়া সরদার (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। শুক্রবার দুপুরে বেনাপোল সীমান্তের দক্ষিণ বারোপোতা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক জিয়া সরদার বেনাপোলের পুটখালী গ্রামের মৃত রোস্তম সরদারের ছেলে।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কমান্ডার মেজর মো. জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ বারোপোতা গ্রামে অভিযান চালিয়ে মাদকদ্রব্য কেনা-বেচার সময় জিয়া সরদারকে আটক করা হয়। এ সময় রেজাউল ইসলাম নামে একজন পালিয়ে যায়। জিয়ার কাছে থাকা দুটি বস্তা থেকে ২১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

জামাল হোসেন/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।