নির্বাচনে আসা না আসা বিএনপির বিষয়
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়াকে ছাড়া বিএনপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না এটা তাদের সিদ্বান্ত। এ বিষয়ে সরকারের কোনো দায় নেই। এটা তাদের গণতান্ত্রিক অধিকার।
রোববার দুপুরে কাঁচপুর, মেঘনা ও গোমতী দ্বিতীয় সেতু নির্মাণ এবং বিদ্যমান সেতু পুনর্বাসন প্রকল্পের গোমতী সেতুর সুপারস্ট্রাকচার কাজের উদ্বোধনকালে কুমিল্লার দাউদকান্দিতে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, বেগম জিয়া গ্রেফতারের পর জনগণ আন্দোলনে সাড়া দিচ্ছে না। গণতন্ত্রে আছে চলছে। নির্বাচনের আয়োজন তারই অংশ। বিএনপিকে গণতন্ত্র রক্ষা করতে হবে না। ৫ জানুয়ারি গণতন্ত্র রক্ষায় তারা আগুন-বোমা সন্ত্রাস চালিয়েছিল। ২০১৪ সালের মতো নীলনকশা থাকলে বিরত হোন। পুরনো ভুলের পুনরাবৃত্তি করলে জনগণ প্রতিহত করবে।
এ সময় সড়ক ও জনপথ বিভাগ এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কামাল উদ্দিন/এফএ/এমএস