রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির সভাপতি কাসেম, সম্পাদক জাহেদী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ১০:৪২ এএম, ১৩ মার্চ ২০২৬

রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির বার্ষিক নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেল থেকে আবুল কাসেম সভাপতি ও পারভেজ তৌফিক জাহেদী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করেন নির্বচন কমিশন।

নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২১ পদের মধ্যে ২০টিতে জয়ী হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল। তবে সহ-সভাপতি পদে গণতান্ত্রিক আইনজীবী সমিতি মনোনীত প্যানেল থেকে এ কে এম মিজানুর রহমান জয়লাভ করেছেন।

নির্বাচন কমিশন জানান, জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত আবুল কাসেম ও পারভেজ জাহেদী প্যানেলের নির্বাচিতরা হলেন সহ-সভাপতি পদে মাহাবুবুল ইসলাম ও মজিজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক (সাধারণ) ইমতিয়ার মাসরুর আল আমিন, যুগ্ম-সাধারণ সম্পাদক (কল্যাণ) নুর-এ কামরুজ্জামান ইরান, হিসাব সম্পাদক শাখাওয়াত হোসেন শামীম, লাইব্রেরি সম্পাদক সেলিম রেজা মাসুম, সম্পাদক অডিট তানভীর আহমেদ জুলেট, সম্পাদক প্রেস অ্যান্ড ইনফরমেশন শাহজামাল ও সম্পাদক ম্যাগাজিন অ্যান্ড কালচার জানিজ ফাতেমা কাজল। সদস্য পদে নির্বাচিত ৯ জন হলেন ইয়াসিন আলী, শামীম আহমেদ, মাঈনুর রহমান, হাফিজুল ইসলাম, জাকির হোসেন (২), শাহীন আলম মাহমুদ, রেশমা খাতুন, হুমায়ুন কবির শাম্মী ও রহিমা খাতুন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন শেখ মো. জাহাঙ্গীর আলম সেলিম নির্বাচন কমিশনের অপর দুই সদস্য এএনএম কামরুজ্জামান বকুল ও শামীম হায়দার দারা।

সাখাওয়াত হোসেন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।