বেনাপোলে ৭০ কেজি ভারতীয় গাঁজা জব্দ
যশোরের বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর সীমান্তে অভিযান চালিয়ে ৭০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার দুপুরে গাঁজাগুলো জব্দ করা হয়। তবে মাদক পাচারকারীদের আটক করতে পারেনি বিজিবি।
রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার মামুন হোসেন জানান, ভারতের বনগাঁর সুটিয়া সীমান্ত হয়ে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে চোরাকারবারি দলের সদস্যরা রঘুনাথপুর সীমান্তের ঘিবা গ্রামের মাঠের মধ্যে দিয়ে বেনাপোল বাজারের দিকে যাচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালালে কয়েকটি বস্তা ফেলে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে বস্তাগুলো খুলে তার মধ্যে ৭০ কেজি ভারতীয় গাঁজা পাওয়া যায়। জব্দকৃত গাঁজা বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পে জমা দেয়া হয়েছে।
জামাল হোসেন/আরএআর/জেআইএম