শার্শায় অস্ত্রসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৪:২০ পিএম, ২১ মার্চ ২০১৮

যশোরের শার্শা উপজেলায় বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ আরিকুল ইসলাম (২৬) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে যশোর ডিবি পুলিশ। বুধবার ভোর রাতে শার্শা উপজেলার চটকাপোতা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে ও শার্শা উপজেলা ছাত্রলীগের পরিবেশবিষয়ক সম্পাদক।

যশোর ডিবি পুলিশের এসআই মুরাদ হোসেন জানান, আরিকুল নিজ বাড়িতে অবৈধ অস্ত্র নিয়ে অবস্থান করছে এমন সংবাদে ডিবির পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী আরিকুল পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগজিন জব্দ করা হয়।

তার নামে শার্শা থানায় কয়েকটি মামলা রয়েছে। তাকে অস্ত্র আইনে শার্শা থানায় মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান এসআই মুরাদ।

মো.জামাল হোসেন/আরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।