টেকনাফে ইয়াবা ও গাঁজাসহ একজন আটক
কক্সবাজারের টেকনাফে ইয়াবা ও গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে টেকনাফ পৌরসভার কুলালপাড়ায় এ অভিযান চালানো হয়। অভিযানে ১২ কেজি গাঁজা ও তিন হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
আটক নাজমা খাতুন (২৪) টেকনাফ পৌরসভার কুলালপাড়ার নুরুল কবিরের স্ত্রী।
টেকনাফ থানার ওসি রনজিত বড়ুয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে এসআই সাইদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে টেকনাফ পৌরসভার কুলালপাড়ায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও ৩ হাজার পিস ইয়াবাসহ নাজমাকে আটক করে।
জিজ্ঞাসাবাদে নাজমা জানিয়েছে, দীর্ঘদিন ধরে তিনি মাদক ব্যাবসার সঙ্গে জড়িত। নাজমার বিরুদ্ধে মাদক আইনে মামলা করতে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।
সায়ীদ আলমগীর/এফএ/এমএস