শরীরে ফেনসিডিল মোড়ানো নারী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০২:৪৩ পিএম, ১০ এপ্রিল ২০১৮

কুমিল্লার পৃথক স্থান থেকে ফেনসিডিল ও ইয়াবাসহ রাজিয়া সুলতানা (২৮) নামে এক নারীসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। এর আগে জেলার আদর্শ সদর উপজেলার টিক্কাচর ও তেলিকোনা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রাজিয়া সুলতানা জেলার বুড়িচং উপজেলার কালাকচুয়া গ্রামের জাকির হোসেনের স্ত্রী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে আদর্শ সদর উপজেলার টিক্কাচর এলাকায় অভিযান পরিচালনা করে কোতয়ালী মডেল থানা পুলিশ। এসময় রাজিয়া নামে এক নারীকে তল্লাশী করে ১৯০ পিস ইয়াবা জব্দ করা হয়। পরে ওই নারীকে থানায় নেয়ার পর মহিলা কনস্টেবলের মাধ্যমে দেহ তল্লাশী করে বডিফিটিং অবস্থায় ২৪ বোতল ফেনসিডিলসহ আরও ৭৭৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

অপরদিকে, পৃথক আরেকটি অভিযানে ৬৩ পিছ ইয়াবাসহ রিয়াজ খান (৪০) নামে অপর আরেক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি নগরীর তেলিকোনা এলাকার মৃত দেলোয়ার খাঁনের ছেলে।

কোতয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া পিপিএম জানান, পৃথক দুটি অভিযানে ১০২৮ পিছ ইয়াবা এবং ২৪ বোতল ফেনসিডিল ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মাদক আইনে পৃথক মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে।

মো. কামাল উদ্দিন/আরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।