কক্সবাজারে ১১টি অস্ত্রসহ আটক ৭

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০২:৫৪ পিএম, ১০ এপ্রিল ২০১৮

কক্সবাজার সদর উপজেলায় ১১টি অস্ত্র ও বিপুল পরিমাণ গুলিসহ সাতজনকে আটক করেছে র‌্যাব।  মঙ্গলবার দুপুর ১২টার দিকে পোকখালীর পূর্ব গোমাতলীর হাফেজ মিয়ার চিংড়ি ঘের থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মো. মবিন (৩৭), নুরুল আমিন (৩৬), আব্দুর রহমান (৪৩), জসিমউদ্দিন (৫০), আব্দুর রাজ্জাক (২১), আব্দুস শুক্কুর (৬৭) ও হেলালউদ্দিন (৪০)।

র‌্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্প কমান্ডার মেজর রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

সায়ীদ আলমগীর/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।