হাতির আক্রমণে প্রাণ গেল যুবকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৭:০৭ পিএম, ১০ এপ্রিল ২০১৮
ফাইল ছবি

কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতির আক্রমণে শাহ আলম (২৯) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে হারবাং ইউপির ভান্ডারিয়া ডেরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহ আলম একই গ্রামের নুরুল কাদেরের ছেলে।

হারবাং ইউপি চেয়ারম্যান মিনারুল ইসলাম বলেন, ভান্ডারিয়া গ্রামটি পাহাড়ের পাদদেশে অবস্থিত। সেখানকার ধানক্ষেতগুলো পাহাড় কুলে। তাই বন্য প্রাণির হাত থেকে ক্ষেত রক্ষা করতে পাহারা দিতে হয়। তেমনিভাবে শাহ আলম ক্ষেত পাহারা দিতে গিয়ে বন্য হাতির আক্রমণে প্রাণ হারিয়েছেন।

নিহত শাহ আলমকে পারিবারিকভাবে দাফনের ব্যবস্থা করা হয়েছে।

সায়ীদ আলমগীর/আরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।