ট্রেন থেকে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় জব্দ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৬:৩২ পিএম, ১৬ এপ্রিল ২০১৮

বেনাপোল থেকে ছেড়ে যাওয়া খুলনাগামী কমিউটার ট্রেন থেকে ভারতীয় কাপড় জব্দ করেছে বিজিবি। সোমবার সকালে নাভারন রেলস্ট্রেশনে ট্রেন থামিয়ে তল্লাশি চালিয়ে এসব ভারতীয় কাপড় জব্দ করা হয়।

৪৯ বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান, গোপন সূত্রে জানা যায় খুলনাগামী কমিউটার ট্রেনে বেনাপোল থেকে ভারতীয় কাপড় পাচার করা হচ্ছে। এমন সংবাদে বেনাপোল থেকে ৬ কিলোমিটার দূরে নাভারন রেল স্ট্রেশনে ট্রেনটি থামিয়ে তল্লাশি করে ভারতীয় বিভিন্ন কাপড় জব্দ করা হয়। তবে মালামালগুলোর কোনো মালিক পাওয়া যায়নি। যার অনুমানিক মূল্য ৬ লাখ টাকা।

জব্দকৃত মালামাল বেনাপোল কাস্টমসের আটক শাখায় জমা দেয়া হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

মো. জামাল হোসেন/আরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।