বান্দরবানে হরতাল নয়, পালন হবে অন্যান্য কর্মসূচি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ০৫ মে ২০১৮

রাঙ্গামাটিতে সন্ত্রাসী হামলায় নিহত মাইক্রোবাস চালক সজিব হোসেনের খুনিদের গ্রেফতার ও বিচারসহ তিন দফা দাবিতে তিন পার্বত্য তিন জেলায় ডাকা ৪৮ ঘণ্টার হরতাল বান্দরবানে পালিত হবে না বলে জানিয়েছেন বান্দরবান পার্বত্য নাগরিক পরিষদের সভাপতি ও বাঙালি ছাত্র পরিষদের উপদেষ্টা আতিকুর রহমান। শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে তিনি এ তথ্য জানান।

আতিকুর রহমান বলেন, কেন্দ্রীয় কমিটির সঙ্গে বান্দরবানে হরতাল পালনের বিষয়ে আলাপ হয়েছে। তাদেরকে আমরা জানিয়েছি ঘটনাস্থল যেহেতু খাগড়াছড়ি তাই হরতাল ওইখানেই হোক। পরিস্থিতি আগে কোথায় যায় আমরা সেটি দেখি। তবে বান্দরবানে হরতাল ছাড়া কেন্দ্রের অন্য কর্মসূচিগুলো পালন করা হবে।

প্রসঙ্গত, খাগড়াছড়ি উপজেলার মহালছড়ি থেকে অপহৃত তিন বাঙালিকে জীবিত উদ্ধার, সজিবের খুনিদের গ্রেফেতার ও বিচার এবং জনসংহতি সমিতি, ইউপিডিএফসহ পাহাড়ের সশস্ত্র সংগঠনগুলোর রাজনীতি নিষিদ্ধের দাবিতে আগামী সোমবার ও মঙ্গলবার তিন পার্বত্য জেলায় ৪৮ ঘণ্টার হরতালের ডাক দেয় পাহাড়ের দুই সংগঠন পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।

সৈকত দাশ/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।