এসএ পরিবহনে এসএ টিভির ভুয়া সাংবাদিকের চাঁদা দাবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৭:৫১ পিএম, ১২ মে ২০১৮

কক্সবাজার শহরে বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভির রিপোর্টার পরিচয়দানকারী দুই ভুয়া সাংবাদিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ক্যামেরা ও মোটরসাইকেল জব্দ করা হয়।

শনিবার বেলা ২টার দিকে কক্সবাজার পৌরসভার প্রধান সড়কের হলিডের মোড়ের এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস অফিস থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন, শহরের তারাবনিয়ারছড়া এলাকার মৃত আশরাফ মিয়ার ছেলে মোহাম্মদ আবছার ও টেকনাফ ডেইলপাড়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে মোহাম্মদ আজিজ।

Cox-SATV-Pic-2

এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের কক্সবাজার জোনাল ম্যানেজার আলমগীর হোসেন বলেন, দুপুরে দুই যুবক এসে নিজেদের এসএ টিভির সাংবাদিক বলে পরিচয় দেয়। কিন্তু তারা তাদের দাবির স্বপক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি। তখন বিষয়টি আমি এস এ টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি আহসান সুমনকে অবগত করি। তিনি এসে পুলিশকে খবর দেয়।

এসএ টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি আহসান সুমন বলেন, তাদের বিরুদ্ধে প্রতারণার দায়ে কক্সবাজার সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

কক্সবাজার সদর থানা পুলিশের ওসি ফরিদ উদ্দিন খন্দকার জানান, এসএ টিভির জেলা প্রতনিধির লিখিত এজাহারের ভিত্তিতে দুই যুবকের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সায়ীদ আলমগীর/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।