জঙ্গি মারজানের দুলাভাই রিমান্ডে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৮:১১ পিএম, ১৭ মে ২০১৮

গুলশানের হলি আর্টিসানে হামলার অন্যতম হোতা নিহত জঙ্গি মারজানের দুলাভাই সাগরকে যশোরের একটি মামলায় একদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পুলিশের আবেদনের প্রেক্ষিতে যশোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আকরাম হোসেন এ রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল বাশার মিয়া জানান, ২০১৭ সালের ৯ অক্টোবর সাগরের যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশের কাউন্টার টেররিজম বিভাগ। অভিযানে তারা সাগরের স্ত্রী খাদিজা ও সন্তানদের আটক করে এবং শক্তিশালী বোমা উদ্ধার করে। পরে এ ঘটনায় পলাতক সাগর, তার স্ত্রী খাদিজাসহ অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা হয়। গত ২২ মার্চ ঢাকা থেকে সাগরকে আটক করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। এরপর তাকে যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডে ‘জঙ্গি আস্তানা’ সংক্রান্ত মামলায় আসামি হিসেবে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। বৃহস্পতিবার তাকে যশোরের আদালতে হাজির করে ১০দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত বছরের জানুয়ারিতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জঙ্গি মারজান নিহত হয়।

মিলন রহমান/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।