অবশেষে মারা গেলেন টেকনাফের মুনির চেয়ারম্যান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৫:৪১ পিএম, ১৯ মে ২০১৮

সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় চিকিৎসাধিন থাকার ৭ দিনের মাথায় অবশেষে মারা গেলেন কক্সবাজারের টেকনাফ বাহারছরা ইউপির তিনবারের সাবেক চেয়ারম্যান মুনির আহমদ। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শুক্রবার বিকেলে তিনি মারা যান। শনিবার বেলা আড়াইটায় বাহারছড়া উত্তর শীলখালী তাফহীমুল কুরআন দাখিল মাদ্রাসা ময়দানে নামাজে জানাযা শেষে তাকে দাফন করা হয়েছে।

তিনি টেকনাফ উপজেলার বাহারছরা ইউনিয়নের ৩ বার নির্বাচিত চেয়ারম্যান ও টেকনাফ উপজেলা পরিষদের একাধিকবার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী সন্তাসসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

প্রসঙ্গত, গত ১২ মে চেয়ারম্যান মুনির আহমদ কক্সবাজার থেকে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যায় কক্সবাজারের হিমছড়ি পেঁচারদ্বীপ মেরিন ড্রাইভ সড়ক পারাপারের সময় দ্রুতগামী একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে গেলে সেথানেই চিকিৎসাধিন অবস্থায় মারা যান।

সায়ীদ আলমগীর/আরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।