মেয়েকে ধর্ষণ থেকে বাঁচাতে গিয়ে মা-ভাই আহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ০৩ জুন ২০১৮
প্রতীকী ছবি

যশোরে এক তরুণীকে তুলে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। তাকে রক্ষা করতে গিয়ে মেয়েটির মা ও ভাই আহত হয়েছেন। তরুণী ও তার ভাইকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার রাত ১০টার দিকে শহরের বকচর এলাকায় এ ঘটনা ঘটে।

মেয়েটির স্বজনরা জানান, শনিবার রাত ১০টার দিকে ৫/৬ জন বখাটে তাদের বাড়ির উঠান থেকে মেয়েটিকে জোর করে ধরে পাশের বাগানে নিয়ে যায়। এসময় মেয়েটির চিৎকার শুনে মা, বোন ও ভাই ছুটে গিয়ে বাধা দিলে তাদেরকে মারপিট করে বখাটেরা।

এক পর্যায়ে স্থানীয় লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় মেয়েটি ও তার ভাইকে উদ্ধার করে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে যশোর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মিয়া বলেন, দুই পরিবারের মধ্যে পূর্ব শত্রুতা ছিল। এর জের ধরে শনিবার রাতে মারামারির ঘটনা ঘটেছে। মেয়েটির পরিবার দাবি করছে, ধর্ষণের চেষ্টা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় দু’জন আহত আছে।

মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি পরিষ্কার হওয়া যাবে। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

মিলন রহমান/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।