গলায় কার্ড ঝুলিয়ে ইয়াবা পাচার!

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ১০:০৫ পিএম, ০৫ জুন ২০১৮

ভারতে পাচারের সময় ১৯৩ পিস ইয়াবাসহ আবুল কালাম আজাদ (৩১) নামে এক যুবককে গ্রেফতার করেছে বেনাপোলের বিজিবি সদস্যরা।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে সিঅ্যান্ডএফ কর্মচারীর ভুয়া পরিচয়পত্র দেখিয়ে ভারতে প্রবেশের সময় নোম্যান্স ল্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আবুল কালাম আজাদ কুমিল্লার দাউদকান্দি উপজেলার মাইঢারকান্দি গ্রামের মৃত ওমর আলীর ছেলে।

বেনাপোল চেকপোস্ট আইসি বিজিবি ক্যাম্পের ইনচার্জ সুবেদার আব্দুল ওয়াহাব জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে আবুল কালাম গলায় মীম ইন্টারন্যাশনাল নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্টের পরিচয়পত্র গলায় ঝুলিয়ে ভারত চেকপোস্টে যাচ্ছিলেন।

এ সময় বেনাপোল নোম্যান্স ল্যান্ডে থাকা বিজিবির হাবিলদার মোস্তাফিজুর রহমানের সন্দেহ হলে তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তার শরীর তল্লাশি করে ১৯৩ পিস ইয়াবা পাওয়া যায়। পরে খোঁজ নিয়ে জানা যায় তার পরিচয়পত্রটি জাল। পরে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আবুল কালামকে ইয়াবাসহ মাদকদ্রব্য পাচার আইনে একটি মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

মো. জামাল হোসেন/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।