কুমিল্লার আলোচিত গণধর্ষণ মামলার আসামির স্বীকারোক্তি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৫:৪৩ পিএম, ০৯ জুন ২০১৮

কুমিল্লার মুরাদনগরে বহুল আলোচিত গণধর্ষণের ঘটনায় তরুণীর দায়েরকৃত মামলার প্রধান আসামি জামাল মিয়াকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাতে ঢাকার মীরপুর পীরেরবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জামাল উপজেলার কামাল্লা গ্রামের রুক্কু মিয়ার ছেলে।

শনিবার দুপুরে গ্রেফতার জামাল মিয়া কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিপ্লব কুমার দেবনাথের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

পুলিশ জানায়, গত ১৩ মে রাতে উপজেলার কামাল্লা গ্রামের ওই তরুণী (১৬) বাড়ির পাশের টিউবওয়েল থেকে পানি আনতে যায়। ওই স্থানে ওঁৎপেতে থাকা স্থানীয় বখাটে জামাল, আরিফ ও তাদের সহযোগীরা তরুণীকে তুলে নিয়ে যায়। পরে কামাল্লা ইউনিয়ন পরিষদের পাশে পরিত্যক্ত তাঁতীবাড়িতে তরুণীকে পালাক্রমে ধর্ষণ করে তারা।

এ ঘটনায় ওই তরুণী গত ২ জুন থানায় মামলা করে। ধর্ষক জামাল ও আরিফের বিরুদ্ধে মামলা দায়েরের পর অভিযুক্তদের গ্রেফতারে অভিযানে নামে পুলিশ।

এরই মধ্যে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মুরাদনগর থানার ওসি (তদন্ত) ইয়াছিন গাজীর নেতৃত্বে পুলিশের একটি দল শুক্রবার রাতে ঢাকার মীরপুর পীরেরবাগ এলাকা থেকে ধর্ষক জামাল উদ্দিনকে গ্রেফতার করে।

মুরাদনগর থানা পুলিশের ওসি একেএম মনজুর আলম জানান, শনিবার দুপুরে কুমিল্লার আদালতে গ্রেফতারকৃত জামাল উদ্দিন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। অপর আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

মো.কামাল উদ্দিন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।