রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে আহত ৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৭:৩৭ পিএম, ১৩ জুন ২০১৮
ফাইল ছবি

পাঁচ দিনের ভারি বর্ষণে কক্সবাজারের উখিয়ার পালংখালী শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পে আবারও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন রোহিঙ্গা গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে এমএসএফ হাসপাতালে ভর্তি করেছে । বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ডি-২ ব্লকের বাসিন্দা আলী আজগরের স্ত্রী মরিয়ম খাতুন (৪৫), মো. ইব্রাহীমের স্ত্রী সমুদা খাতুন, মো. শাকের আলমের স্ত্রী রোকেয়া (২৫) ও তার তিন বছরের শিশু উম্মে হাবিবা।

ডি-২ ব্লকের মাঝি জয়নাল আবেদীন জানান, পাহাড়ের নিচে থাকা দুইটি রোহিঙ্গা পরিবারের ওপর বড় একটি পাহাড়ের অংশ ধসে পড়লে এ ঘটনা ঘটে।

হেড মাঝি নুরুল কবির জানান, পাহাড় ধসে চারজন আহত হওয়ার খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে অন্যন্যদের সহযোগিতায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। টানা বৃষ্টি অব্যাহত থাকলে আরও পাহাড় ধসের ঘটনা ঘটতে পারে।

সায়ীদ আলমগীর/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।