লেগুনার চাপায় মহেশখালীর ভাইস চেয়ারম্যানের শাশুড়ি নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৪:২৭ পিএম, ২৩ জুন ২০১৮
ছবি-প্রতীকী

কক্সবাজার চকরিয়া উপজেলার ভাঙ্গারমুখ এলাকায় লেগুনার চাপায় ছলেমা খাতুন (৭৮) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। নিহত ছলেমা খাতুন মহেশখালী উপজেলার কালারমাছড়া ইউনিয়নের ঝাপুয়া এলাকার মৃত মোহাম্মদ ছৈয়দের স্ত্রী ও মহেশখালী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগমের শাশুড়ি।

শনিবার সকালে সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ভাঙ্গারমুখ স্টেশন এলাকায় বৃদ্ধা ছলেমা খাতুন মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় চিরিংগা অভিমুখী যাত্রীবাহী একটি লেগুনার (ম্যাজিক গাড়ি) নিয়ন্ত্রণ হারিয়ে বৃদ্ধাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় তাকে মুর্মূষু অবস্থায় উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট নুরে আলম বলেন, লেগুনাটি জব্দ করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে বৃদ্ধার মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে উল্লেখ করেন তিনি।

সায়ীদ আলমগীর/আরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।