টেকনাফে ৪ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৭:৫১ পিএম, ৩১ জুলাই ২০১৮

কক্সবাজারের টেকনাফে ৪ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে সাবরাং ইউনিয়নের সাবরাং গুচ্ছগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- টেকনাফের সাবরাং কোয়াইনছড়ি পাড়ার মৃত আমির হোসেনের ছেলে এজাহার মাঝি (৪২) ও মধ্যম জালিয়াপাড়ার মুহাম্মদ আলমের ছেলে মো. আব্দুল হোসেন (২৮)।

টেকনাফ মডেল থানা পুলিশের ওসি রনজিত কুমার বড়ুয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে টেকনাফ সাবরাং ইউনিয়নের সাবরাং গুচ্ছগ্রাম এলাকায় অভিযান চালায় পুলিশ।

সেখান থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ সাবরাং কোয়াইনছড়ি পাড়ার এজাহার মাঝিকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের একই এলাকার চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী রফিক পালিয়ে যায়।

এদিকে, মধ্যম জালিয়াপাড়ায় অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ মো. আব্দুল হোসেনকে গ্রেফতার করে পুলিশ। পলাতক রফিকসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি।

সায়ীদ আলমগীর/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।