পিএসএল

উদ্বোধনী ম্যাচেই একাদশে পারভেজ-মোস্তাফিজ, লাহোরের চ্যালেঞ্জিং স্কোর

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:০২ পিএম, ২৬ মার্চ ২০২৬

নানা জ্বল্পনা-কল্পনা পেরিয়ে অবশেষে শুরু হলো পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। প্রথম ম্যাচেই আজ মুখোমুখি লাহোর কালান্দার্স এবং পিএসএলে এবারের নতুন দল হায়দরাবাদ কিংসমেন।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। এই দলের হয়ে পিএসএলে নাম লিখেছেন পেসার মোস্তাফিজুর রহমান ও ব্যাটার পারভেজ হোসেন ইমন।

উদ্বোধনী ম্যাচের একাদশে এই দু’জনকেই রেখেছে লাহোর। বিদেশি কোটায় তারা আরও রেখেছে জিম্বাবুয়ের সিকান্দার রাজাকে।

টস জিতে ব্যাট করতে নামলেও পারভেজ হোসেন ইমনকে দিয়ে ইনিংস ওপেন করানো হয়নি। তিনি ব্যাট করতে নেমেছেন চার নম্বরে। তবে স্বাচ্ছন্দে খেলতে পারেননি ইমন। ১৩ বলে করেছেন মাত্র ১৪ রান। যেখানে ছিল ১টি ছক্কার মার।

তবে ম্যাচে হায়দরাবাদ কিংসমেনকে ২০০ রানের বিশাল লক্ষ্য দিয়েছে লাহোর। ওপেনার ফাখর জামান ও মিডল অর্ডার হাসিবুল্লাহ খানের দুর্দান্ত ব্যাটিংয়ে ৬ উইকেট হারিয়ে ১৯৯ রান সংগ্রহ করে লাহোর। ৩৯ বলে ৫৩ রান করেন ফাখর জামান। ১০টি বাউন্ডারি মারেন তিনি। তবে একটিও ছক্কা ছিল না এই ইনিংসে।

২৮ বরে ৪০ রানে অপরাজিত থাকেন হাসিবুল্লাহ খান। ১৯ বলে ৩০ রান করেন মোহাম্মদ নাইম। ২৪ রান করেন সিকান্দার রাজা।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।