নিজ ঘরে গৃহবধূর গলায় ফাঁস দেয়া মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৯:৩৮ পিএম, ০৫ আগস্ট ২০১৮
ছবি-প্রতীকী

কক্সবাজারের পেকুয়ায় কুলসুমা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেল ৫টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের মটকাভাঙ্গা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কুলসুমা বেগম মটকাভাঙ্গা এলাকার জামাল উদ্দিনের স্ত্রী।

পেকুয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুমন সরকার বলেন, গৃহবধূ কুলসুমা তার শোবার ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন- এমন খবরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।

পেকুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সায়ীদ আলমগীর/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।