টেকনাফে পরিত্যক্ত ৩০ হাজার পিস ইয়াবা জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৫:৫১ পিএম, ০৬ আগস্ট ২০১৮

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড টেকনাফ স্টেশনের সদস্যরা।

কোস্টগার্ডের সহকারী গোয়েন্দা পরিচালক লে. কমান্ডার (বিএন) আব্দুল্লাহ আল মারুফ জানিয়েছেন, টেকনাফের শাহপরীরদ্বীপ এলাকায় অভিযান চালিয়ে রোববার রাতে এসব ইয়াবা উদ্ধার করা।

সোমবার বিকেলে পাঠানো এক তথ্য বিবরণীতে আব্দুল্লাহ আল মারুফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পূর্ব জোনের অধীন সিজি আউট পোস্ট শাহাপুরীদ্বীপ এলাকার সদস্যরা টেকনাফের শাহাপুরীরদ্বীপ পূর্ব উত্তরপাড়ায় অভিযান চালায়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি ঠের পেয়ে ইয়াবা পাচারকারীরা অন্ধকারে নিজেদের লুকিয়ে নেয়। পরে উক্ত স্থানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

আইনী প্রক্রিয়ার মাধ্যমে জব্দকৃত ইয়াবাগুলো টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

সায়ীদ আলমগীর/আরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।