ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৪:২৬ পিএম, ০৮ আগস্ট ২০১৮

কক্সবাজারের টেকনাফে ৫ হাজার ৩শ পিস ইয়াবাসহ ইমাম হাসান (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার ভোরে টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি টেকনাফ পৌরসভার উত্তর জালিয়া পাড়া এলাকার ইবনে আমিনের ছেলে।

র‌্যাব-৭ সিপিসি-২ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, র‌্যাব-৭ টেকনাফ-১ ক্যাম্প ইনচার্জ লে. মির্জা শাহেদ মাহতাবের নেতৃত্বেরর‌্যাবের একটি আভিযানিক দল টেকনাফ পৌরসভার উত্তর জালিয়া পাড়ার ইমাম হাসানের বাড়িতে অভিযান চালায়। বাড়ি থেকে হাসানকে আটক করার পর তার দেহ তাল্লাশী চালিয়ে ৫ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধার ইয়াবাসহ আটক হাসানকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে মাদক আইনে মামলা করা হয়েছে।

সায়ীদ আলমগীর/আরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।