ফতুল্লায় দু’গ্রুপের সংঘর্ষে টেটাবিদ্ধ হয়ে বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১১:৩৯ এএম, ১০ আগস্ট ২০১৮

নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে টেটার আঘাতে জয়নাল আবেদীন (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে টেটবিদ্ধ জয়নাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেলে সকালে পুলিশ তা নিশ্চিত করে।

এদিকে জয়নালের মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়ার পর সামেদ আলী হাজীসহ তাদের লোকদের বাড়ি ঘর ভাঙচুরসহ ব্যাপক তাণ্ডব চালিয়েছে রহিম হাজীর লোকজন। এতে করে এলাকায় চরম উত্তেজনা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এরআগে বৃহস্পতিবার বিকেলে প্রভাবশালী ছামেদ আলী হাজী ও রহিম হাজী গ্রুপের মধ্যে টেটা বল্লম নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জয়নালসহ রহিম হাজী গ্রুপের ৮-১০ জন টেটাবিদ্ধ হয়।

ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফতুল্লার আকবরনগরে প্রভাব বিস্তার নিয়ে দু'গ্রুপের সংঘর্ষের ঘটনায় ৮-১০ জন টেটাবিদ্ধ হয়। এতে জয়নাল নামের একজন মারা যান। জয়নালের মৃত্যুর সংবাদে সামেদ আলী হাজীসহ তার লোকজনের বাড়িতে ব্যাপক তাণ্ডব চালিয়েছে রহিম হাজীর লোকজন। এলাকার পরিস্থিতি শান্ত করে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ ঢাকা মেডিকেল থেকে নিয়ে আসার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

শাহাদাৎ হোসেন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।