বিদেশি বিয়ার ও মদসহ আটক ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৮:২০ পিএম, ১৫ আগস্ট ২০১৮

কক্সবাজারের টেকনাফের হ্নীলাবাজার সিকদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ১৪৪ ক্যান বিদেশি বিয়ার ও ৯৮ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭। বুধবার দুপুর ১টার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- টেকনাফের হ্নীলাবাজার সিকদারপাড়া এলাকার আবু বক্করের ছেলে মো. সিরাজ (৩০) ও একই এলাকার মৃত মোবারক হোসেনের ছেলে তারেকুল ইসলাম (২২)।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে র‌্যাব-৭ এর হোয়াইক্যং ক্যাম্পের একটি দল হ্নীলাবাজার সিকদারপাড়া এলাকার জনৈক সিরাজ মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় সিরাজ ও তারেকুলকে আটক করা হয়। পরে তাদের বসতঘর তল্লাশি করে ১ হাজার ১৪৪ ক্যান বিদেশি বিয়ার ও ৯৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।

সায়ীদ আলমগীর/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।