জুমার নামাজ পড়া হলো না আরাফাতের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৭:০২ পিএম, ৩১ আগস্ট ২০১৮

কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আরাফাত নামে এক শিক্ষানবিশ আইনজীবীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মো. আরাফাত কক্সবাজার পৌরসভার বিজিবি ক্যাম্প এলাকার বীর মুক্তিযোদ্ধা মাস্টার ছৈয়দ করিমের ছেলে। তিনি জেলা জজ আদালতের শিক্ষানবিশ আইনজীবী ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহতের সহকর্মী অ্যাডভোকেট রেজাউল করিম রেজা জানান, দুপুরে অসতর্কতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন আরাফাত। তাকে দ্রুত হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার পৌরসভার বিজিবি ক্যাম্প এলাকার কাউন্সিলর ওমর ছিদ্দিক লালু জানান, জুমার নামাজ পড়তে তাড়াতাড়ি বের হচ্ছিলেন আরাফাত। এ সময় তার হাত গিয়ে পড়ে মিটারের ফিউজ তারে। সেখানে সেখানে বিদ্যুৎ চলে এলে আরাফাত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

সায়ীদ আলমগীর/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।