পদ্মায় বাসডুবি

কুষ্টিয়ার নিহত তিনজনের দাফন একজনের শেষকৃত্য সম্পন্ন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৫:০৫ পিএম, ২৬ মার্চ ২০২৬

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে যাত্রীবাহী বাসডুবির ঘটনায় কুষ্টিয়ার নিহত চারজনের মধ্যে তিনজনের দাফন ও একজনের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। বর্তমানে পরিবারগুলোতে চলছে শোকের মাতম।

দুর্ঘটনায় কুষ্টিয়ার নিহতরা হলেন কুষ্টিয়া পৌরসভার মজমপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের স্ত্রী মর্জিনা খাতুন (৫৬), খোকসা উপজেলার সমসপুর গ্রামের গিয়াসউদ্দিন রিপনের মেয়ে আয়েশা বিনতে গিয়াস (১৩), ইউনিয়নের ধুশুন্ডি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ইসরাফিল (৩) এবং একই উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের খাগড়বাড়িয়ার হিমাংশু বিশ্বাসের ছেলে রাজীব বিশ্বাস (২৮)।

কুষ্টিয়া সদরের জুগিয়ায় নিজ গ্রামে মর্জিনার দাফন সম্পন্ন হয়েছে। সকাল সাড়ে ১০টায় তার জানানা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তার দাফন করা হয়।

কুষ্টিয়ার নিহত তিনজনের দাফন একজনের শেষকৃত্য সম্পন্ন

খোকসায় সকাল সাড়ে ১০টায় উপজেলার সমসপুর গ্রামে আয়েশা বিনতে গিয়াসের জানাজা অনুষ্ঠিত হয়। পরে একই এলাকার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

বেলা ১১টায় সমসপুর ইউনিয়নের ধুশুন্ডি গ্রামে নিহত শিশু ইসরাফিলের জানাজা শেষে দাফন করা হয়। অন্যদিকে দুপুর দেড়টার দিকে বেতবাড়িয়া ইউনিয়নের খাগড়বাড়িয়ার শৈলডাঙি মহাশ্মশানে রাজীব বিশ্বাসের শেষকৃত্য সম্পন্ন করা হয়।

কুষ্টিয়ার নিহত তিনজনের দাফন একজনের শেষকৃত্য সম্পন্ন

এর আগে বুধবার (২৫ মার্চ) রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে পদ্মা নদীতে পড়ে যায় সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস। বাসটিতে চালক-হেলপারসহ অন্তত ৪৫-৫০ জন যাত্রী ছিলেন।

বাসটি দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়ার কুমারখালী পৌর বাস টার্মিনাল থেকে শিশুসহ আট যাত্রী নিয়ে ছেড়ে যায়। বিকেল সাড়ে ৫টার দিকে ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায় বাসটি।

আল-মামুন সাগর/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।