পরকীয়ার অভিযোগ তুলে প্রবাসীর স্ত্রীকে নির্যাতন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১১:৫৩ এএম, ১৩ সেপ্টেম্বর ২০১৮

কুমিল্লার লালমাই উপজেলার মনোহরপুর গ্রামে সালিশ দরবারে এক প্রবাসীর স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে।

গ্রামের মাতবর দুলা মিয়া চেয়ারম্যানের ছেলে সোলেমান মেহেদীর নির্দেশে কাতার প্রবাসী আব্দুল মালেকের স্ত্রী শিরিন আক্তারের ওপর এ নির্যাতন চালানো হয়।

এদিকে মঙ্গলবার রাতের এ নির্যাতনের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের মনোহরপুর গ্রামের মান্নান মাস্টারের ছেলে জাকারিয়া ও তার স্ত্রী তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রবাসীর স্ত্রী শিরিন আক্তারকে মারধর করেন।

মারধরের ঘটনায় শিরিন আক্তার আইনি ব্যবস্থা নিতে চাইলে গ্রাম্য মাতব্বররা তাকে বাধা দেন। সম্প্রতি সালিশে বিষয়টি ভিন্ন খ্যাতে প্রবাহিত করতে শিরিন আক্তারের বিরুদ্ধে মন্নান মাস্টারের আরেক ছেলে কিবরিয়ার সঙ্গে পরকিয়ার অভিযোগ তোলা হয়।

এ অভিযোগের ভিত্তিতে শিরিনের ওপর দুলা মিয়া চেয়ারম্যানের ছেলে সোলেমান মেহেদীর নির্দেশে ভয়াবহ নির্যাতন চালান সেলিমসহ ওই গ্রামের মাতবররা।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম. ইয়াসির আরাফাত বলেন, দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সদর দক্ষিণ মডেল থানার ওসিকে অবগত করা হয়েছে।

এ ব্যাপারে সদর দক্ষিণ মডেল থানার ওসি মামুন অর রশিদ জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।