সিদ্ধিরগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৬:৪৩ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৮

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ। বুধবার বিকেলে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির নারায়ণগঞ্জ জোনাল (বিপণন) অফিসের কর্মকর্তারা সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা মদীনাবাগ এলাকায় অভিযান চালিয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে। এ সময় অবৈধভাবে স্থাপন করা প্রায় ১৬শ ফুট গ্যাস সংযোগের পাইপ উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ জোনাল (বিপণন) অফিসের উপ-ব্যবস্থাপক আব্দুল কবিরের নেতৃত্বে অভিযানে সহকারী প্রকৌশলী হাসান শাহরিয়ার, উপ-সহকারী পৌকশলী আজিজুল ইসলাম, মোস্তফা হাওলাদার, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের এসআই নাসির আহাম্মেদ, সুমন কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

উপ-ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল কবির জানান, সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা মদীনাবাগ এলাকায় সাঈদ ও উজ্জল নামে অসাধু ব্যক্তিদ্বয় তিতাস কর্তৃপক্ষকে না জানিয়ে অবৈধভাবে এক ইঞ্চি পাইপের প্রায় ১৬শ ফুট গ্যাস সংযোগ স্থাপন করে। খবর পেয়ে অভিযান পরিচালনা করে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তাদের বিরুদ্ধে গ্যাস আইনে থানায় নিয়মিত মামলা দায়ের করা হবে।

হোসেন চিশতী সিপলু/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।