ছোট ভাইয়ের ছুরির আঘাতে বড় ভাই খুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৮:১৯ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৮

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ছোট ভাইয়ের ছুরির আঘাতে বড় ভাই জহিরুল ইসলাম খুন হয়েছেন। ঘটনার পর থেকে পরিবারের লোকজন পলাতক রয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ধামগড় ইউনিয়নে এ ঘটনা ঘটে।

ধামগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর কুতুবুল আলম জানান, বিকেলে পানির কল বন্ধ করা নিয়ে কথা কাটাকাটি হয় জহিরুল ইসলাম ও তার বাবা নাজিরের। একপর্যায়ে বাবা তার ছোট ছেলে হালিমকে ডাক দেয়। এ নিয়ে হালিমের সঙ্গেও কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হালিম ঘর থেকে ছুরি এনে বড় ভাইয়ের বুকে বসিয়ে দেয়। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহাদাত/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।