ভোট নয়, দোয়া চান শামীম ওসমান

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ১১:১১ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৮
ফাইল ছবি

‘আজ আমি আপনাদের কাছে ভোট চাইনা। শুধু দোয়া চাই। যদি আমি আপনাদের জন্য ভালো কিছু করে থাকি তাহলে অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন।’

শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে জালকুড়ি হাইস্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

এ সময় তিনি আরও বলেন, ১৯৯৬ সালে সংসদ সদস্য হয়ে ২৬শ কোটি টাকার কাজ করেছি। ২০১৪ সালে সংসদ সদস্য হয়ে এ পর্যন্ত ৭ হাজার ৪শ কোটি টাকার কাজ করেছি। আল্লাহ যদি হায়াত দেন আর নির্বাচন করতে পারি এবং আবারও আপনাদের সংসদ সদস্য হতে পারি তাহলে আরো কিছু পরিকল্পনা আছে তা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ।

তিনি বলেন, আমার নির্বাচনী এলাকায় বাংলাদেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপন করার ইচ্ছা আছে। এছাড়াও ইতোমধ্যে ডিএনডির জলাবদ্ধতা নিরসনের জন্য বাজেট পাস করিয়েছি। সেই কাজ সেনাবাহীনিকে দেওয়া হয়েছে যাতে করে কোনো বাধা ছাড়া এবং নির্দিধায় কাজটি সম্পন্ন হতে পারে।

এদিকে প্রধান অতিথির বক্তব্য দেয়ার আগে নাসিক ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা ইসরাফিল প্রধান শামীম ওসমানের হাতে ফুলের নৌকা তুলে দিয়ে আওয়ামী লীগে যোগদনা করেন।

এ সময় জালকুড়ি হাই স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি এসএম কামাল হোসেনের সভাপতিত্বে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়াসহ প্রমূখ।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।