বাসের ধাক্কায় ইডেন কলেজছাত্রী নিহত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৯:১২ পিএম, ০৫ অক্টোবর ২০১৮

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় তাসলিমা আক্তার লুভা নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। শুক্রবার দুপুর আড়াইটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় পিডিকে সিএনজি স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাসলিমা আক্তার লুভা ঢাকার ডেমরার শুকুরশী এলাকার আব্দুল লতিফের মেয়ে এবং রাজধানী ঢাকার ইডেন মহিলা কলেজের ছাত্রী ছিলেন।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের এসআই মো. নাসির উদ্দিন জানান, শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় পিডিকে সিএনজি স্টেশন এলাকায় ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি লেগুনাকে ধাক্কা দিলে লেগুনাটি দুমড়েমুচড়ে যায়। এতে কলেজছাত্রী তাসলিমা আক্তারের মৃত্যু হয়।

এ সময় নিগার সুলতানা (২০), রাবেয়া বেগম (৩৫), ইদ্রিস আলী (৪৪), সিমু (২৪), সিমুসহ (২১) কমপক্ষে ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয়রা সিদ্ধিরগঞ্জের সানারপাড়স্থ প্রো অ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহত ইদ্রিস আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

হোসেন চিশতী সিপলু/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।