ব্রিজ ভেঙে ট্রাক্টর পানিতে, চালক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১২:১৯ পিএম, ০৮ অক্টোবর ২০১৮

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় একটি ব্রিজ ভেঙে ট্রাক্টর পানিতে পড়ে খোকন মিয়া (২৪) নামে ওই ট্রাক্টরের চালক নিহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কদমতলী ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক খোকন মিয়া সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার মুগদারচর গ্রামের আজমল মিয়ার ছেলে।

Cumilla-(Accident)-Pic-02

দাউদকান্দি মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. সাখাওয়াত হোসেন জানান, সকালে কদমতলী এলাকার একটি ব্রিক ফিল্ড থেকে ইট বোঝাই একটি ট্রাক্টরটি পৌরসভার দিকে যাচ্ছিল। পথে কদমতলী ব্রিজে উঠার পর আকস্মিক ব্রিজটি ভেঙে যায় এবং ট্রাক্টরের ইঞ্জিনটি নিচে পড়ে যায়। এতে ট্রাক্টর চালক খোকন ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়।

মো.কামাল উদ্দিন/আরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।