২১ মিয়ানমার নাগরিককে আটকের পর ফেরত


প্রকাশিত: ০৯:১৭ এএম, ১৬ আগস্ট ২০১৫
প্রতীকী ছবি

বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকালে ২১ মিয়ানমার নাগরিককে আটকের পর স্বদেশে ফেরত পাঠিয়েছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। রোববার দুপুরে উখিয়ার বালুখালী ও তুমব্রু সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

কক্সবাজার ১৭ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. রবিউল ইসলাম জাগো নিউজকে জানান, সীমান্তবর্তী তুমব্রু পশ্চিমকূল ও কাটাপাহাড় এলাকায় অভিযান চালিয়ে ২১ মিয়ানমার নাগরিককে আটক করে বিজিবি জোয়ানরা। পরে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

উল্লেখ্য, চলতি মাসে এসব সীমান্ত দিয়ে ৯৭ জন মিয়ানমার নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছেন। যাদের আটকের পর বিজিবি স্বদেশে ফেরত পাঠিয়েছে বলে উল্লেখ করেন তিনি।

সায়ীদ আলমগীর/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।