কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে ২ কিশোরের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৯:৪০ পিএম, ২৮ অক্টোবর ২০১৮
প্রতীকী ছবি

কুমিল্লার মুরাদনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেহেদেী হাসান ও রিয়াজ নামে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুরের দিকে উপজেলার জাহাপুর ইউনিয়নের পায়ব গ্রামে ঘটনা ঘটে। নিহত মেহেদী হাছান (১৬) পায়ব গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং রিয়াজ (১৬) পার্শ্ববর্তী রানীমুহুরি গ্রামের নজরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার পায়ব গ্রামের বখতার বাড়ীর শরিফুল ইসলাম তার নির্মাণাধীন দ্বিতল ভবনের উপরে পল্লী বিদ্যুতের ৩৩ কেবি সঞ্চালন লাইনে প্লাস্টিকের পাইপ লাগানোর জন্য দুইজন কিশোর ইলেকট্রিক শ্রমিক নিয়োগ করেন। এ সময় মেহেদী বিদ্যুৎ লাইনে পাইপ লাগাতে গিয়ে বিদ্যুৎস্পষ্টে আটকে গেলে তাকে উদ্ধার করতে অপর শ্রমিক রিয়াজ এগিয়ে এলে দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর থানা পুলিশের ওসি একেএম মনজুর আলম। তিনি বলেন, নিহত দুই কিশোরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

কামাল উদ্দিন/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।