ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৬:৪৭ পিএম, ০৪ নভেম্বর ২০১৮

কুমিল্লায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু হয়েছে। রোববার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে মৃত আবদুস সাত্তার প্রকাশ মাইনু মিয়ার (৬২) মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। সেইসঙ্গে ঘাতক ছেলে ফরহাদ হোসেনকে আটক করা হয়েছে।

চৌদ্দগ্রাম থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শুভ রঞ্জন চাকমা বলেন, পারিবারিক বিরোধ নিয়ে কথা কাটাকাটির জের ধরে রোববার মাদকাসক্ত ছেলে ফরহাদ হোসেন তার বাবা আবদুস সাত্তার মাইনু মিয়ার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মাইনু মিয়ার মৃত্যু হয়। স্থানীয়রা ঘাতক ছেলে ফরহাদ হোসেনকে আটক করে পুলিশে দিয়েছে।

মো. কামাল উদ্দিন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।