পায়চারি করতে করতেই ট্রেনের নিচে ঝাঁপ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১২:৩২ পিএম, ০৮ নভেম্বর ২০১৮
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন অজ্ঞাত এক যুবক। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শহরের গলাচিপা রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে ওই যুবক দীর্ঘ সময় ধরে রেললাইন দিয়ে পায়চারি করছিলেন। সকাল সাড়ে ১০টায় ট্রেন আসা মাত্রই এর নিচে ঝাঁপ দেন তিনি। তবে আত্মহত্যার কারণ কিংবা তার পরিচয় জানাতে পারেনি ঘটনাস্থলে উপস্থিতরা।

নারায়ণগঞ্জের চাষাঢ়া রেলওয়ের স্টেশন মাস্টার গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।

এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।