শীতলক্ষ্যায় নিখোঁজের পর মিললো বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৭:৫৪ পিএম, ১০ নভেম্বর ২০১৮

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে নিখোঁজের একদিন পর বিশ্ববিদ্যালয় ছাত্র ফাহিমুল ইসলাম তমালের (২০) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিদল। শনিবার শহরের ৫নং খেয়াঘাটের শীতলক্ষ্যা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তমাল শহরের খানপুর এলাকার বাসিন্দা মনিরুল ইসলাম ও স্কুলশিক্ষিকা ফাতেমা খাতুনের ছেলে। তিনি ঢাকার আহসান উল্লাহ বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় সেমিস্টারের ছাত্র।

নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেওয়াজ উদ্দিন আহমেদ নিহত তমালের ভাই হাসিবের বরাত দিয়ে জানান, শুক্রবার বিকেলে ৫নং খেয়াঘাট এলাকায় ঘুরতে আসেন হাসিন ও তমাল। পরে শীতলক্ষ্যা নদীতে সারিবদ্ধভাবে নোঙর করে রাখা কার্গো জাহাজে গিয়ে বসে আড্ডা দেয় তারা দুইজন। সেখান থেকেই রাত ৮টায় তীরে উঠতে গেলে এক জাহাজ থেকে অন্য জাহাজে লাফিয়ে পারাপার হওয়ার সময় দুই জাহাজের মধ্যে পড়ে যায় তমাল। এরপর থেকে নিখোঁজ ছিল সে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও নৌ পুলিশকে জানালে রাত সাড়ে ৮টায় তামালের সন্ধানে তল্লাশি চালায় ফায়ার সার্ভিসের ডুবুরিরা। শনিবার সকালে তমালের মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়।

শাহাদাত হোসেন/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।