কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৮:৫৩ এএম, ১৯ নভেম্বর ২০১৮
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় আলী আহম্মদ (৫০) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।

সোমবার রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদি এলাকার মদনপুর-গাজীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী আহম্মদ উপজেলার কালাদী এলাকার করম আলীর ছেলে।

ভোলাবো তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শহিদুল আলম জানান, আলী আহম্মদ অটোরিকশা নিয়ে কালাদি থেকে কাঞ্চন বাজারের দিকে যাওয়ার সময় মদনপুর থেকে গাজীপুরগামী দ্রুত গতির একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক কাভার্ডভ্যানসহ চালক ও হেলপারকে আটক করে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

মীর আব্দুল আলীম/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।