গোপালগঞ্জে বাস-থ্রিহুইলার সংঘর্ষে নিহত ৬

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৭:১৩ পিএম, ২০ ডিসেম্বর ২০১৮
প্রতীকী ছবি

গোপালগঞ্জে বাস-থ্রিহুইলার সংঘর্ষে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলা হরিদাসপুরের নিমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় আহতদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

হুমায়ুন/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।