ভাড়া বাসায় অন্তঃসত্ত্বা গৃহবধূর গলাকাটা মরদেহ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৫:১৯ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৮

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি বাসা থেকে মুক্তা আক্তার (২৫) নামে তিন মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই নিহতের স্বামী কাউছার আহম্মেদ (৩০) পলাতক রয়েছে।

শুক্রবার বেলা ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের দক্ষিণ ধনকুন্ডা এলাকার আব্দুল হাকিমের বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত মুক্তা আক্তার কুমিল্লার মুরাদনগর থানার জাহাপুর এলাকার জয়নাল আবেদীনের মেয়ে। তিনি আদমজী ইপিজেডের প্রোগ্রেস অ্যাপারেলস নামে একটি রফতানিমুখী পোশাক কারখানার শ্রমিক ছিলেন।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন শাহ পারভেজ বলেন, এক মাস আগে স্বামী-স্ত্রী ধনকুন্ডা এলাকার আব্দুল হাকিমের বাড়ির একটি রুম ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। ধারণা করা যাচ্ছে, পারিবারিক কলহের জের ধরে স্বামী কাউছার আহম্মেদ তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করে পালিয়ে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানান।

হোসেন চিশতী সিপলু/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।