নৌকা ৩ লাখ, ধানের শীষ ৫৭
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ফারুক খান রেকর্ড সংখ্যক ভোটে বিজয়ী হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৩ লাখ ৩ হাজার ১৬১ ভোট।
এ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী এফ ই শরফুজ্জামান পেয়েছেন ৫৭ ভোট। এমন রেকর্ড সংখ্যক ভোট পেয়ে নৌকা প্রতীকে আরও অনেক প্রার্থী নির্বাচিত হয়েছেন।
গোপালগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শেখ ফজলুল করিম সেলিম পেয়েছেন ২ লাখ ৮১ হাজার ৯০৯ ভোট। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮ম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে জাতীয় সংসদে রেকর্ড সৃষ্টি করেছেন। বাংলাদেশের ইতিহাসে টানা ৮ বার সংসদ নির্বাচিত হওয়ার ইতিহাস আর কারও আছে কীনা এই মুহূর্তে জানা নেই। এবার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সিরাজুল ইসলাম সিরাজ পেয়েছেন ২৮৬ ভোট।
একইভাবে গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী দলের সভানেত্রী শেখ হাসিনা পেয়েছেন ২ লাখ ৩২ হাজার ৪১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী এস এম জিলানী পেয়েছেন ১২৯ ভোট।
এএম/আরআইপি