কুমিল্লায় মাসব্যাপী শিল্প মেলার উদ্বোধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৩:০১ এএম, ০৮ জানুয়ারি ২০১৯

কুমিল্লা নগরীর পুলিশ লাইন্স মাঠে মাসব্যাপী শিল্প মেলার উদ্বোধন করা হয়েছে। পুলিশ নারীকল্যাণ সমিতির (পুনাক) আয়োজনে সোমবার বিকেলে বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা পুলিশ সুপার মো. নুরুল ইসলাম।

পরে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন পুলিশ সুপার মো. নুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ-আল মামুন, শাখাওয়াত হোসেন, তানভীর সালেহীন ইমন, কোতয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া, পুনাক নেতৃবৃন্দ, জেলা পুলিশের পদস্থ কর্মকর্তাগণ।

পুলিশ সুপার জানান, মেলায় বিভিন্ন পণ্য সামগ্রীর ১৫০টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এ মেলা চলবে। মেলায় বাচ্চাদের জন্য নাগরদোলা, জাম্পিং, ওয়াটার রাইডার, নৌকা দোলনা, বেবিকারসহ নানা রকম খেলনার স্টল রয়েছে।

মো. কামাল উদ্দিন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।